Monday , 18 May 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ের সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ের সৌন্দর্য বর্ধন এবং দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। জাফলংয়ে আগত পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ক্যাম্পের সিড়ির পাশে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেইট, বসার জন্য বেঞ্চ, গাছ ঘিরে গোল চত্বর এবং ফটো গ্যালারি।

 

রোববার (১৭ মে) বিকেলে এসব স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

 

এ সময় সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসন জানায়, জাফলংয়ে প্রতিদিন বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। পর্যটকদের জন্য পরিচ্ছন্ন, নান্দনিক ও আরামদায়ক পরিবেশ গড়ে তুলতেই এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে নতুন গেইট ও ফটো গ্যালারি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন এলাকা। এর সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পর্যটনবান্ধব বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ গুলোর ফলে দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই পর্যটন কেন্দ্রের পরিবেশ আগের চেয়ে আরও আকর্ষণীয় ও উপভোগ্য হয়ে উঠবে বলে মনে করেন জাফলংয়ে আগত পর্যটকরা।

 

জাফলং পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বর্ধন, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে উপজেলা প্রশাসনের নেওয়া এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার ও সংবর্ধনা প্রদান

গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

গোয়াইনঘাটে অনলাইন জুয়ার মরণনেশা: ধ্বংসের মুখে যুবসমাজ, বাড়ছে সামাজিক অপরাধ

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন বিছনাকান্দির ভিতরগুল স্কুল: ব্যাহত হচ্ছে পড়ালেখা

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

জাফলংয়ের বনে কাগজের ছাউনিতে মানসিক ভারসাম্যহীন ছেলে ও নাতিকে নিয়ে বৃদ্ধা’র জীবনযুদ্ধ

গোয়াইনঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

সিলেট সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গভীর রাতে বিজিবির সতর্কতামূলক মাইকিং

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান