Sunday , 30 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।

 

রবিবার (৩০ আগস্ট) বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে, টানটান উত্তেজনার মধ্য দিয়ে এই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠে দর্শক ঠাসা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে ১০ম শ্রেণিকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৮ম শ্রেণি ফুটবল একাদশ।

 

খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন ও যুবনেতা কুরবান আলীর যৌথ পরিচালনায় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলিম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক মোঃ আব্দুস শহিদ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ রমজান আলী।

 

 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, জাফলং বল্লাঘাট পাথর শ্রমিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সূর্যতরুণ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মহরম গাজী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, মহসিন মিয়া, আমির হোসেন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি মাজেদা সরকার প্রমুখ।

 

 

পুরস্কার বিতরণী পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী ও বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে অনলাইন জুয়ার মরণনেশা: ধ্বংসের মুখে যুবসমাজ, বাড়ছে সামাজিক অপরাধ

গভীর রাতে জাফলংয়ে প্রশাসনের অভিযান: ১০ নৌকা ধ্বংস, ৩ হাজার ঘনফুট বালু জব্দ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযান: ভারতীয় মাদকের চালানসহ যুবক আটক

জাফলং মায়াবী র্ঝনা

জাফলং মায়াবী র্ঝনা

গোয়াইনঘাটে দুটি মডেল স্কুলের সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও পথচারী

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 

গোয়াইনঘাটে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা