Monday , 14 July 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

 

গোয়ানঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট উপজেলা (প্রাথমিক) সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজোলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে। আগামীর সুন্দর মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ছেলেমেয়েদের অনৈতিক কাজ থেকে বিরত রাখতে শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের সচেতন থাকার ও অনুরোধ করেন।

পরে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ, মামলা দায়ের

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

সিলেট সীমান্তে ফের ৯১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

জাফলংয়ে ক্রাশার মেশিন বন্ধ: নিঃস্ব ব্যবসায়ী আর অসহায় শ্রমিকের যৌথ আর্তনাদ