Tuesday , 25 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন: সভাপতি মাসুম-সম্পাদক জিল্লুর

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট ত্রি-বার্ষিক নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জামিল আহমদ মাসুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জিল্লুর রহমান। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মোঃ শামিম আহমদ সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ সাহেল আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠনের পর নতুন কমিটির নেতৃবৃন্দ সরকারি কর্মচারীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই নতুন কমিটির দূরদর্শী নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা শাখার সকল সরকারি কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে। এই কমিটি সংগঠনের মূল লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রেখে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা বিশ্বাস করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

মধ্য জাফলংয়ে তাঁতী দলের কমিটি গঠন: ইমু সভাপতি-বিল্লাল সম্পাদক ও সুহিন সাংগঠনিক

সীমান্তে বিজিবি’র অভিযানে এক কোটি ৭৫ লাখ  টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে জমি দখল ও পরিবারকে একঘরে করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচি

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা