Saturday , 20 September 2025 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গোলাম নবী ভূঁইয়া (নবু মেম্বার) এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম মনিরুজ্জামান মিন্টু সাহেবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বাদ যোহর সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী নেতা রফিকুল ইসলাম শাহপরান।
সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ীবৃন্দ, তামাবিল কাস্টমস কর্তৃপক্ষ, স্থলবন্দর ও ইমিগ্রেশন কর্মকর্তা, ব্যাংক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা পূর্বে বক্তারা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন দুই ব্যবসায়ী নেতাকে।
তারা বলেন, “নবু মেম্বার ও মনিরুজ্জামান মিন্টু ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাদের দেখানো পথ, নেতৃত্ব ও আন্তরিকতা ব্যবসায়ী সমাজে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।”
এই দুই নেতা শুধু ব্যবসায়ী সংগঠনের পথপ্রদর্শক ছিলেন না, ছিলেন সকলের কাছে একজন মানবিক ও আস্থার প্রতীক। তাদের মৃত্যুতে গোটা ব্যবসায়ী মহলে নেমে এসেছে গভীর শোক।
আলোচনার শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

জাফলংয়ে সূর্য তরুণ মুসলিমনগর ওয়ার্ড কাপ’র ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন জাফলং একাদশ

গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস

গোয়াইনঘাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট