Monday , 22 June 2026 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কামরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন এবং আহত অবস্থায় ৩ জন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহত কামরুল ইসলাম উপজেলার লেঙ্গুরা গ্রামের কুতুব আলীর ছেলে। সোমবার (২২ জুন) দুপুরের দিকে লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা নদীর পার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সোমবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

 

 

ঘটনার শুরুতে কামরুল দেশীয় অস্ত্র নিয়ে সাবেক মেম্বার বিল্লাল হোসেনের মেয়ে মোসাম্মৎ রুকছানা আক্তারকে রামদা দিয়ে কুপিয়ে বাম হাতে গুরুতর জখম করে। এই খবর ছড়িয়ে পড়লে বিল্লাল মেম্বারের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ কামরুলের ওপর পাল্টা আক্রমণ চালায়। এ সময় তারা কামরুলকে দেশীয় অস্ত্র দিয়ে হাত, পা ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে।

 

 

পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় কামরুলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কামরুলের মৃত্যু হয়।
এই ঘটনায় আহত অবস্থায় বিল্লাল উদ্দিন, তার মেয়ে রুকসানা বেগম এবং জুনেদ আহমদকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়তে সরকার বদ্ধপরিকর: গোয়াইনঘাটে প্রবাসী কল্যাণ মন্ত্রী

গোয়াইনঘাটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

জাফলংয়ে গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

মুমূর্ষু প্রসূতির জীবন বাঁচাতে ‘দেবদূত’ হয়ে এগিয়ে এলেন গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা: অনুপস্থিত অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তা

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন

তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিং: শ্রেণিকক্ষে টেকাই দায়, জাফলংয়ে গাছের নিচে ক্লাস

আব্দুল মান্নানকে ঘিরে নতুন মেরুকরণ: কোন দিকে যাচ্ছে পূর্ব জাফলংয়ের নির্বাচনী হাওয়া?

গোয়াইনঘাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলিম উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

জাফলংয়ে এসএসসি ব্যাচ ’৯৯-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত