Saturday , 31 October 2026 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস, জব্দ ৪

সিলেটের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলন বন্ধে বিশাল অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জাফলংয়ের মন্দিরের জুমপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি মেশিন সম্পূর্ণ ধ্বংস এবং ৪টি মেশিন জব্দ করা হয়েছে।

 

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় টাস্কফোর্স দলে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরিফ উদ্দিন, গোয়াইনঘাট থানার এসআই রাজিব রায়, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার ইকবাল হোসেন সরকারসহ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিপুল সংখ্যক আনসার সদস্য।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাফলংয়ের ইসিএভুক্ত মন্দিরের জুম এলাকা থেকে একদল অসাধু চক্র ‘যন্ত্র দানব’ (ফেলোডার/এক্সেভেটর/বোমা মেশিন/লিস্টার মেশিন) দিয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকেই ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে টাস্কফোর্স। এ সময় পাথর উত্তোলনের গর্তে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি মেশিন ভাঙচুর ও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে আরও ৪টি মেশিন জব্দ করে প্রশাসন।

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ ও ইসিএ এলাকা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই এখানে অবৈধভাবে মাটি বা পাথর কেটে পরিবেশ ধ্বংস করতে দেওয়া হবে না। পরিবেশ বিধ্বংসী এই যন্ত্র দানবগুলোর বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত মামলা ও টাস্কফোর্সের এই তৎপরতা অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
Hello world!

Hello world!

শিক্ষার্থীদের ঘাটতি পূরণে একাদশ-দ্বাদশ শ্রেণি বড় সুযোগ: ইউএনও রতন কুমার অধিকারী

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: জাফলংয়ে স্বামীসহ ৪ মানব পাচারকারী গ্রেফতার

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

জাফলংয়ের বনে কাগজের ছাউনিতে মানসিক ভারসাম্যহীন ছেলে ও নাতিকে নিয়ে বৃদ্ধা’র জীবনযুদ্ধ

জাফলংয়ে এসএসসি ব্যাচ ’৯৯-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন: সভাপতি মাসুম-সম্পাদক জিল্লুর

জাফলংয়ে নতুন দিগন্ত: পর্যটনের নতুন সম্ভাবনা ‘জাঙ্গুয়ার হাওর’