Wednesday , 13 August 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

সিলেটের জাফলংয়ের জিরোপয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী ও শ্রমিকদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে বল্লাঘাট বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টারে শ্রমিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বল্লাঘাট বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন সমিতির সাধারণ সম্পাদক শামীম পারভেজ, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি সবেদ মিয়া, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহ সমিতির আহ্বায়ক আইয়ুব আলীসহ শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন, জাফলং দেশ-বিদেশের মধ্যে একটি পরিচিত স্থান। একটি চক্র জিরো পয়েন্ট থেকে পাথর চুরি করে এই সৌন্দর্যকে ধ্বংস করে জাফলংয়ের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। আমরা থাকতে কোনভাবেই জাফলংয়ের সৌন্দর্য ও সম্মান নস্ট করতে দেওয়া হবে না।

 

এ সময় বক্তারা আরও বলেন, গেল কয়েকদিনে সাদা পাথরের বর্তমান অবস্থার ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত দুই সপ্তাহে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রের অবস্থা করুণ হয়ে পড়েছে। তাই কোনভাবেই আমরা আমাদের সম্পদ জাফলংকে ধ্বংস করতে দিবো না। প্রয়োজনে আমরা সকলে সম্মিলিত ভাবে উদ্যোগ গ্রহণ করে জাফলংয়ের জিরো পয়েন্টের পাথর রক্ষা করার ঘোষণা দিয়ে অসহায় শ্রমিক ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে পুণরায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টাইব্রেকারে রাজবাড়ী কান্দিকে হারিয়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের নিউ স্টার স্পোর্টিং ক্লাব

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

দুই দিনে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ড্রেজার ও নৌকা ধ্বংস

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

গোয়াইনঘাটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত