Wednesday , 3 September 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ

সিলেটের গোয়াইনঘাটে এক অসহায় নারীর টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বার্কিপুর গ্রামের আহমদ উল্লাহ দীর্ঘদিন থেকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। ব্যায়বহুল চিকিৎসার জন্য সকল সহায় সম্বল হারিয়ে নিরুপায়। হঠাৎ শরীরের অবনতি হলে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য কোন উপায়ন্তর ছিলো না। এমতাবস্থায় আহমদ উল্লাহ’র স্ত্রী সাবিহা বেগম তার বাবার বাড়ি পার্শ্ববর্তী পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খাস মৌজা গ্রামে পৈতৃক সম্পত্তি ভাইয়ের কাছে বিক্রির আবদারে ৭০ হাজার টাকা ধার করেন। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে গত রোববার (৩১ আগষ্ট) রাত আনুমানিক সাড়ে ৮টায় স্থানীয় বারহাল বাজার থেকে সিএনজি গাড়ি করে স্বামীর বাড়ি বার্কিপুর এর উদ্দেশ্যে রওয়ানা দেন। প্রতিমধ্যে সারী-গোয়াইনঘাট সড়কের লাফনাউট এলাকায় পৌঁছালে আগে থেকে সিএনজি চালাক কর্তৃক ওঁৎ পেতে থাকা দুজন লোক ও গাড়ি চালক বখতিয়ার উদ্দিন (বখাই) সহ ৩ জন মিলে ওই নারীর কাছে থাকা টাকা জোরপূর্বক ছিনতাই করেন। পরে ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী সাবিহা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত, ব্যায়বহুল চিকিৎসার খরচ যোগাতে হিমসিম খাচ্ছি। সহায় সম্বল সব হারিয়ে পথে বসার উপক্রম। কোন উপায় না পেয়ে স্বামীর চিকিৎসার জন্য বাবার সম্পত্তি বিক্রির টাকা এনেছি। এর মাঝে মরার উপরে খরার ঘা।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার এস.আই আব্দুল হান্নান জানান, ঘটনা শুনেছি এবং লিখিত অভিযোগও পেয়েছি। আসামী গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমানকে দরবস্ত ফুটবল একাডেমির সংবর্ধনা

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

সীমান্তে বিজিবি’র অভিযানে এক কোটি ৭৫ লাখ  টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার

শিক্ষার্থীদের ঘাটতি পূরণে একাদশ-দ্বাদশ শ্রেণি বড় সুযোগ: ইউএনও রতন কুমার অধিকারী

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা