Sunday , 7 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (০৭ জুন) বিকেলে থানা পুলিশ ওই বৃদ্ধকে আটক করেন।

 

আটককৃত ব্যক্তি উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামনী গ্রামের মৃত সফর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের আম বাড়ি এলাকায় আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিবেশী ওই শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে নুর উদ্দিন। পরবর্তীতে শিশুটি কান্নাকাটি করতে থাকলে পরিবারের সদস্যরা ঘটনটি জানতে পারেন। এই ন্যাক্কারজনক ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজনের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

 

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর উদ্দিনকে আটক করতে সক্ষম হয়।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হচ্ছে এবং এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

শুধু পুলিশ নির্ভর না হয়ে অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে: বিট পুলিশিং সভায় ওসি গোয়াইনঘাট

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলিম উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়াইনঘাটে আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়