Friday , 12 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সীমান্তে পুশ-ইন ও হত্যা বন্ধের দাবিতে গোয়াইনঘাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

 

বাংলাদেশ সীমান্তে ভারতের কথিত পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

 

শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

মিছিলটি গোয়াইনঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সবজি বাজার পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা. আব্দুর নুরের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মিসবাহ উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ জয়নাল আবেদিন।

 

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর চলমান হত্যা ও পুশ-ইনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এসব অমানবিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

 

সমাবেশে খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, সীমান্তে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এই সংকটময় পরিস্থিতিতে তারা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সীমান্ত হত্যা ও পুশ-ইন চিরতরে বন্ধে সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানান। সমাবেশে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঝুঁকিপূর্ণ গোয়াইনঘাটের সাতকুড়িকান্দি সেতু: আতঙ্ক বুকে নিয়ে মানুষের চলাচল

গোয়াইনঘাটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন: সভাপতি মাসুম-সম্পাদক জিল্লুর

দুই দিনে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত

জাফলংয়ে সূর্য তরুণ মুসলিমনগর ওয়ার্ড কাপ’র ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন জাফলং একাদশ

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

উচ্চ বেতনের প্রলোভনে ভারতে পাচারকালে জাফলং সীমান্ত থেকে নারীসহ আটক ৭

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা