Saturday , 13 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

শুধু পুলিশ নির্ভর না হয়ে অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে: বিট পুলিশিং সভায় ওসি গোয়াইনঘাট

সিলেটের গোয়াইনঘাটে মাদক, জুয়া, কিশোর গ্যাং ও সাইবার বুলিংসহ নানা সামাজিক অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের স্থানীয় আহারকান্দি বাজারে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আহারকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তানজিল আকন্দের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজের অধিকাংশ অপরাধ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে মাদক। মাদকের কারণেই আজ সমাজে অশান্তি তৈরি হচ্ছে। সন্তানদের পড়াশোনায় মনোযোগী করতে এবং অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি আরও বলেন, সুইজারল্যান্ডের মতো দেশে অপরাধী না থাকার কারণে জেলখানা বন্ধ করে দেওয়া হয়েছে। জাপানে বাচ্চাদের স্কুলে প্রথম চার বছর শুধু আচার-আচরণ ও নৈতিকতা শেখানো হয়। এরই ধারাবাহিকতায় আমাদেরও শুধু পুলিশ নির্ভর না হয়ে, সমাজকে সুন্দর করতে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে।
মতবিনিময় সভায় এলাকার সাধারণ মানুষ স্থানীয় বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম শাহীন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা শফিকুর রহমান, আহারকান্দি বাজার সমিতির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, ছাত্রনেতা মুসলিম উদ্দিন, আলাউর রহমান, সাহেদ আহমদ, শাহীন আহমদ এবং ইউপি সদস্য ফারুক আহমদ ও মাহমুদুল হাসান প্রমুখ।
সভায় বক্তারা আহারকান্দি বাজার ও আশপাশের এলাকায় মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, চাঁদাবাজি, তীর খেলা, ইয়াবা ব্যবসা ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ কঠোরহস্তে দমনে পুলিশের প্রতি আহ্বান জানান এবং পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি

গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন: সভাপতি মাসুম-সম্পাদক জিল্লুর

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

জাফলংয়ে ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

জাফলংয়ে ১.২৫ কোটি টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন