Tuesday , 16 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

টাইব্রেকারে রাজবাড়ী কান্দিকে হারিয়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের নিউ স্টার স্পোর্টিং ক্লাব

সিলেটের গোয়াইনঘাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১৬ জুন মঙ্গলবার উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই খলা ফুটবল মাঠে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
মাঠে উপস্থিত শতশত দর্শককে মাতানো ট্রাইবেকারের রোমাঞ্চকর লড়াইয়ে রাজবাড়ী কান্দি ফুটবল একাদশকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নিউ স্টার স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোলশূন্য থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
খেলা শেষে বিশিষ্ট মুরব্বি মাস্টার আবুল হোসেনের সভাপতিত্বে ও যুবনেতা অলিউর রহমান মুন্নার পরিচালনায় এক পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি ও পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সাংবাদিক মনজুর আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাছুর রহমান, তরুণ সমাজসেবী মুস্তাক আহমদ, শাহজাহান, টুনু মিয়া, মুজম্মিল আলী, শরীফ উদ্দিন, আব্দুল্লাহ সায়েফ, মুক্তার ও মারুফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মনজুর আহমদ বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ জনপদে এ ধরনের আয়োজন তরুণদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে দারুণ ভূমিকা রাখে।” পরে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মাদক ও মানব পাচারমুক্ত সমাজ গড়তে গোয়াইনঘাটে সচেতনতা সভা

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গভীর রাতে জাফলংয়ে প্রশাসনের অভিযান: ১০ নৌকা ধ্বংস, ৩ হাজার ঘনফুট বালু জব্দ

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক হলেন সালমান শাহ

পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলি: জবাবে পাল্টা ফায়ার বিজিবির

লক্ষ্যচ্যুত দেশের প্রথম স্টোন মিউজিয়াম: সরকারি টাকা অপচয়ে মাদকের আড্ডাখানা

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

গোয়াইনঘাটে ভুয়া প্রতিষ্ঠানের নামে অনুদান সংগ্রহ: প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন