Tuesday , 28 July 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার ৫ম বার্ষিক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম এবং গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, তৃণমূলের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সরকারি উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গ্রাম পুলিশ অনন্য ভূমিকা রাখছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তথ্য আদান-প্রদান ও গ্রামীণ সুরক্ষায় তারা প্রশাসনের মূল চালিকাশক্তি। সঠিক মূল্যায়ন ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এই বাহিনীর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার ওসি মোঃ ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম এ নাসের, ভাইস চেয়ারম্যান শেখ ইউনুছ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট সরকারি কর্মচারি সমন্নয় পরিষদের সাধারন সম্পাদক মোঃ শামিম প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তরা বলেন, গোয়াইনঘাট উপজেলার বিশাল আয়তনে মাত্র ১০৩ জন গ্রাম পুলিশ দিনরাত মাঠ পর্যায়ে কাজ করছেন। আপনারা শক্তিশালী হলে দেশের প্রশাসনও শক্তিশালী হবে, যার সরাসরি সুফল পাবে সাধারণ মানুষ। তাই আপনাদের অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।

 

তবে বর্তমান বাজারে মাত্র ৭,৫০০ টাকা মাসিক বেতনে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করা অসম্ভব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে গ্রাম পুলিশের জীবনযাত্রার মান উন্নয়ন জরুরি। আমরা বর্তমান সরকারের কাছে বাজার পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে গ্রাম পুলিশদের বেতন বৃদ্ধি এবং এই চাকরি জাতীয়করণের জোর দাবি জানাই।

 

অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলা শাখার সকল সদস্য সমাবেশে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রতিষ্ঠার ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন

গোয়াইনঘাটে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম, দুই মাসেই উঠছে পিচ-পাথর

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জাফলংয়ে নতুন দিগন্ত: পর্যটনের নতুন সম্ভাবনা ‘জাঙ্গুয়ার হাওর’

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

শুধু পুলিশ নির্ভর না হয়ে অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে: বিট পুলিশিং সভায় ওসি গোয়াইনঘাট