Friday , 31 July 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের রশিদ আহমদের ছেলে মো. অলিউর রহমান (২৮) ও তার ছোট ভাই সাকিল আহমেদ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে ভারতীয় পণ্য আসছে—এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফায়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তিতারাই খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করা হয়। এ সময় নৌকার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০ বস্তা ‘K.S. GOLD’ ব্যান্ডের ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার মোট ওজন ১ হাজার ৮০০ কেজি।

 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত জিরাগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এই চোরাচালানের ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (মামলা নং-৪৬(৭)২০২৬) দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এই বিশেষ ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিদেশ যাত্রা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিন মাহমুদ’র বিদায়ী সংবর্ধনা প্রদান

জাফলংয়ে প্রশাসনের অভিযান: ৬ হাজার ঘনফুট বালু জব্দ, নৌকা ও মেশিন ধ্বংস

গুরুকচি যাত্রী ছাউনি এখন অবৈধ দখলদারদের কব্জায়, চরম দুর্ভোগে যাত্রীরা

জাফলং মায়াবী র্ঝনা

জাফলং মায়াবী র্ঝনা

গভীর রাতে জাফলং সীমান্তে জাগ্রত প্রহরী: দেশ রক্ষায় বিজিবি ও জনসাধারণের যৌথ টহল

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দুই দিনে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়