Sunday , 27 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন চান এম এ মতিন: সমর্থন প্রত্যাশায় মতবিনিময়

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা দলীয় সমর্থন ও জনগণের রায় পেতে এখন থেকেই তৃণমূলের নেতাকর্মী এবং এলাকাবাসীর দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন ও সর্বস্তরের এলাকাবাসীর সমর্থন পেতে এক বিশাল ও প্রাণবন্ত মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন।

 

 

২৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে উপজেলার দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

 

নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এলাকার মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

 

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপি’র একক ও যোগ্য প্রার্থী বাছাই, এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা নন্দিরগাঁও ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিনের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নিবেদিত নেতৃত্ব ও অবদানের কথা তুলে ধরেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, তৃণমূল কর্মী, এলাকার মুরব্বিয়ান ও সর্বস্তরের জনগণ আগামী নির্বাচনে এম এ মতিনের প্রার্থিতার বিষয়ে তাঁদের জোরালো সমর্থন ব্যক্ত করেন এবং তাকে দল থেকে ধানের শীষের চূড়ান্ত প্রতীক দিয়ে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

 

সভায় বক্তারা বলেন, দলের দুঃসময়ে ও অতীতের যেকোনো রাজনৈতিক সংকটে এম এ মতিন তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর এই রাজনৈতিক ত্যাগ ও নন্দিরগাঁও ইউনিয়নের উন্নয়ন ভাবনার বিষয়গুলো বিবেচনা করে আগামী নির্বাচনে তাকেই দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান মাঠপর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা। তৃণমূলের এই সুদৃঢ় সমর্থন আসন্ন নির্বাচনে নন্দিরগাঁও ইউনিয়নে বিএনপিকে একটি বড় বিজয়ের দিকে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

 

 

সমাপনী বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দল সুযোগ দিলে নন্দিরগাঁও ইউনিয়নকে একটি আদর্শ ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বশির আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলকাছ মিয়া, মতিউর রহমান, মজর আলী, আং নুর, বিশিষ্ট মুরব্বি লারু মিয়া, ওয়াতির আলী, কৃষক দলের সভাপতি আফতাব আলী এবং উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন।

 

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নজমুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

 

 

এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাসিম চৌধুরী, সৈয়দ হেলাল আহমদ বাদশা, তাজুল ইসলাম, সিফত উল্লাহ, ইউনুস আলী, তেরা মিয়া, সাইফ উদ্দীন, হেলাল আহমদ, নেছার আহমদ, ময়বুর রহমান, গেদু মিয়া, আব্দুল কাদির, বাবুল মিয়া, বশির আহমদ, কামাল উদ্দীন, মনফর আলী ও আবুল কাশেমসহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন নাকি তামাশা? গোয়াইনঘাটে মাঝ সড়কে ৯০ গাছ রেখেই ঢালাই!

গোয়াইনঘাটে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম, দুই মাসেই উঠছে পিচ-পাথর

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ড্রেজার ও নৌকা ধ্বংস

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

গোয়াইনঘাটের ইউএনও’র সাথে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময়

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 

সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ 

জাফলংয়ে বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো গোয়াইনঘাট সরকারি কলেজ