Sunday , 27 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র কমিটি গঠন: আহ্বায়ক কামরুল-সদস্য সচিব মাহমুদুল

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে কামরুল ইসলামকে আহ্বায়ক, মইনুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

 

গত ২৪ আগস্ট (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ওয়াহিদুর রহমান ও সদস্য সচিব এডভোকেট নিজাম উদ্দিনের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

 

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৩ জনকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি শক্তিশালী ও গতিশীল সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন।

 

 

নতুন কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে গোয়াইনঘাট উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র হাতকে আরও শক্তিশালী করতে এবং দলের সকল কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

গভীর রাতে জাফলংয়ে প্রশাসনের অভিযান: ১০ নৌকা ধ্বংস, ৩ হাজার ঘনফুট বালু জব্দ

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলি: জবাবে পাল্টা ফায়ার বিজিবির

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় তীব্র ক্ষোভ

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ