Saturday , 26 October 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারীতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২:০০ টা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত জাফলং ইসিএভুক্ত এলাকার জাফলং  ব্রীজ পয়েন্ট, জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।
অভিযানে ১০ টি ইঞ্জিন নৌকা, ২০টা বার্কি নৌকা, বালু লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত লোহার ২ টি পুলি জব্দ করাসহ ২ শ্রমিককে আটক করা হয়। গ্রেফতার শ্রমিকরা হলেন গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়নের বলেশ্বর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে মোঃ আব্দুল মতিন (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল আমিন (২২)।
এসময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলামসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় নির্বিচারে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে দেখাযায় জাফলং চা-বাগানের নদী তীরবর্তী মাটি ও বালু শ্রমিক দিয়ে কেটে সেগুলো জাফলংয়ের নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় স্তুপ করে রাখা হয়েছে। স্তুপীকৃত বালু ও পাথর পরিমাপ করতে প্রশাসনের পক্ষ থেকে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো গোয়াইনঘাট সরকারি কলেজ

পাথর কোয়ারি সচলের দাবিতে জাফলংয়ে মানববন্ধন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, ৪ মেশিন ধ্বংস

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন বিছনাকান্দির ভিতরগুল স্কুল: ব্যাহত হচ্ছে পড়ালেখা

গোয়াইনঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

জাফলংয়ে বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

গোয়াইনঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন