মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ৪৮ বিজিবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অভিযানে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
২৭-২৯ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭-২৯ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় অলিভ ওয়েল ২১০ বোতল, সাবান ১০৮২ পিস, মেহেদী ১৬২ পিস, ফেনসিডিল ৯৬, মদ ৩৩৭ বোতল, বাংলাদেশী রসুন ৭৬৮৮ কেজি, ট্রলি ১টি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১১টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়।
যার আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৪৭ হাজার ৯ শত ১০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ছেলের হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে কাঁদলেন বাবা

গোয়াইনঘাট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কান্দিগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্থল বন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে: নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

স্থল বন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে: নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সভা

জাফলংয়ে বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়

জনগণের কণ্ঠ হয়ে জাতীয় সংসদে কথা বলতে চাই: বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হক

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে জামায়াতের বিক্ষোভ

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি আজমলসহ র‍্যাবের হাতে আটক ৭