Friday , 29 November 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ 

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার অধিক ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৮ ও ২৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, সংগ্রাম, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল, সাবান, সুপারি, সিরামিক চায়ের কাপ, গরু, গাড়ীর টায়ার, শুটকি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল বহনকারী প্রাইভেটকার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ৭৫ লাখ ৩৪ হাজার ২৩০ টাকা।
শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশীয় মাছ রক্ষায় গোয়াইনঘাটে অভিযান, পুড়িয়ে দেওয়া হলো নিষিদ্ধ জাল

জাফলংয়ে ১.২৫ কোটি টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ

ধানের গোলায় ফেন্সিডিলের পাহাড়, গোয়াইনঘাটে নারী মাদক কারবারি গ্রেফতার!

প্রতিষ্ঠার ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়

শিক্ষার্থীদের আল্টিমেটাম: গোয়াইনঘাটে পিরোজপুর-সোনারহাট সড়ক পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ের প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী’র সংবাদ সম্মেলন