Sunday , 16 February 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজারে গত বৃহস্পতিবার এলাকার যুব সংগঠক বাহার উদ্দিন এর উপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারী) বাদ আসর স্থানীয় আহারকান্দি বাজারে অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র ও যুব সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্র সংসদের সিনিয়র সদস্য আজাদ আহমদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা ও প্রাক্তন ইউপি সদস্য মুহিবুর রহমান বাবুল, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি আমীর হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন,পশ্চিম জাফলং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দিন, অভিযাত্রীক ক্লাবের সভাপতি মানিক আহমদ, বিএনপি নেতা হুমায়ুন কবির, সিরাজ উদ্দিন, আব্দুল খালিক, বশির উদ্দিন মাষ্টার, মানিক মেম্বার, জামায়াত নেতা খলিল আহমদ, ছদরুল ইসলাম, ছাত্রনেতা ছান মিয়া, যুবদল নেতা সুলতান আহমদ, প্রমুখ।

উল্লেখ্য যে গত ১৩ ফেব্রুয়ারি রাত ৮ ঘঠিকার সময় আহারকান্দি বাজারে যুবলীগ নেতা ঠাকুরবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মালিক এর ছেলে সিরাজ উদ-দৌলা সুমন এর অতর্কিত হামলায় গুরুতর আহত হন পার্শ্ববর্তী লাটি গ্রামের ক্রিকেটার বাহার উদ্দিন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বলেন বিষয় টি আমি দেখতেছি এবং দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে গরু ও মহিষসহ দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ড্রেজার ও নৌকা ধ্বংস

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

জাফলংয়ে ১.২৫ কোটি টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন: সভাপতি মাসুম-সম্পাদক জিল্লুর

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

শুধু পুলিশ নির্ভর না হয়ে অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে: বিট পুলিশিং সভায় ওসি গোয়াইনঘাট

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো গোয়াইনঘাট সরকারি কলেজ