Tuesday , 18 March 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

সিলেটের গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে সাহেল শাহরিয়ার নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে গোয়াইনঘাট-রাধানগর রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সাহেল উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

 

প্রাথমিক অবস্থায় স্থানীয়রা দাবী করছেন সাহেল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়ে এখনো জানা যায়নি।

 

সুত্রে জানাযায়, সাহেল ভোর রাতে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে রাধানগর যাওয়ার পথে আলমনগরের কাছে গেলে দুষ্কৃতিকারীরা তার উপর হামলা চালিয়ে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেলকে মৃত ঘোষণা করে। এ সময় সাহেলের দেহে একাধিক ক্ষত চিহ্ন দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
খতিয়ে দেখে প্রকৃত কারন উদ্ধারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযান: ভারতীয় মাদকের চালানসহ যুবক আটক

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন

গোয়াইনঘাটে ভুয়া প্রতিষ্ঠানের নামে অনুদান সংগ্রহ: প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ