Monday , 24 March 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এক মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
ইফতার পূর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে
উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি হিফজুর রহমান খাঁন এর  সভাপতিত্বে ও সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কাউট সদস্য মাহমুদুল হাসান শাফি।
ইফতার পূর্ব আলোচনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা স্কাউট কমিশনার আহমদুল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য মারজানুল আযহার জুনেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এস.আর.এম মারুফ আহমদ, গোয়াইনঘট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের এস.আর.এম আলম মিয়াসহ স্কাউট সদস্যবৃন্দ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, “স্কাউটরা সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের নৈতিক ও মানবিক শিক্ষায় উদ্বুদ্ধ করে। এ ধরনের আয়োজন আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ আলী হোসেন। এরপর উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা: ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

গভীর রাতে জাফলংয়ে প্রশাসনের অভিযান: ১০ নৌকা ধ্বংস, ৩ হাজার ঘনফুট বালু জব্দ

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত

অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

দায়িত্বের বাইরে অন্য এক রূপ: মুমূর্ষু মায়ের জীবন বাঁচাতে র”ক্ত দিলেন গোয়াইনঘাটের ইউএনও

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা