Monday , 2 June 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে।
সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তি সংলগ্ন এলাকার পিয়াইন নদীর মধ্য স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ওই যুবকের নাম পাবেল মিয়া (২২)।সে উপজেলার ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ করে পাবেল নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাবেল মিয়াকে উদ্ধার করা যায়নি।
স্থানীয়রা জানান, নিখোঁজ পাবেল মিয়া দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত ছিল। তবে, হঠাৎ করে কিভাবে সে পানিতে পড়লো তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে। তবে কিভাবে সে নিখোঁজ হলো তা তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি

জাফলংয়ে পর্যটন দিবসে ট্যুরিস্ট পুলিশ ও ব্যবসায়ী সমিতির র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত

উন্নয়ন নাকি তামাশা? গোয়াইনঘাটে মাঝ সড়কে ৯০ গাছ রেখেই ঢালাই!

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক হলেন সালমান শাহ

জাফলংয়ে আমির মিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

গোয়াইনঘাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

সিলেটে ৪৮ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

সিলেটে ৪৮ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

পাথর কোয়ারি সচলের দাবিতে জাফলংয়ে মানববন্ধন