Thursday , 19 June 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

 

স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি-এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র ম্যানেজার শেলি তেরেজা কস্তা’র সভাপতিত্বে ও শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রা’র সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান, আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও শিক্ষক নূরুল হুদা, পরগনা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিত বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে শিশুশ্রমের আওতাভূক্ত ১০টি পূণরায় স্কুলগামী ইচ্ছুক শিশুদের পরিবারকে ১৮ হাজার টাকা করে সহযোগিতা করা হয়। ওই ১০টি শিশু পূণরায় স্কুলগামী হয়েছে। যাতে ওই পরিবারকে জীবন-জীবিকা চালাতে সহজ হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, আজকের শিশুরাই-আগামী দিনের ভবিষ্যত। শিশুদের সঠিক মানুষ হতে হলে ভালোভাবে পড়ালেখা করতে হবে। সরকার শিশুদের পড়ালেখার জন্য শিক্ষাবৃত্তির পাশাপাশি নানা উপকরণ বিনামূল্যে দিচ্ছে। তাই অভিভাবকরা শিশুদের কাজে না দিয়ে বিদ্যালয়মুখী করতে হবে।

জোর করে কোনো শিশুকে কাজে পাঠানো যাবে না। এটা দণ্ডনীয় অপরাধ। শিশুশ্রম প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার, সমাজ, প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাসহ সমন্বিতভাবে কাজ করতে হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ

জাফলংয়ে নতুন দিগন্ত: পর্যটনের নতুন সম্ভাবনা ‘জাঙ্গুয়ার হাওর’

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা: অনুপস্থিত অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তা

গোয়াইনঘাটে টেকসই খাদ্যব্যবস্থা গড়ার লক্ষ্যে ‘ভিশনিং এক্সারসাইজ’ কর্মশালা অনুষ্ঠিত

জাফলংয়ে বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে সূর্য তরুণ মুসলিমনগর ওয়ার্ড কাপ’র ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন জাফলং একাদশ

জাফলংয়ে নেই ট্রাক টার্মিনাল: সড়কের দুই পাশে যত্রতত্র পার্কিংয়ে তীব্র যানজট, চরম ভোগান্তি

ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু