বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বুধবার (১০ ই সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ আবু সুফিয়ান (২৬) গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুফিয়ান পেশায় একজন কস্পিউটার মেকানিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ানসহ ৮ জন মিলে বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলের দিকে সবাই সাঁতার কাটতে নদীর পানিতে নামলে স্রোতের টানে তারা তলিয়ে যায়। এসময় বাকিরা তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় আবু সুফিয়ান।
তার সঙ্গে থাকা রাসেল আহমদ জানান, তারা ৮ জন মিলে সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা পানিতে নামলে বাকিরা পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় সুফিয়ান।
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ডুবুরির সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
এরআগে, গত ২৫ জুলাই শুক্রবার জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক। পরে রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত: আহত ১০

ফুটবল খেলোয়াড়দের উপর হামলা কারীদের গ্রেফতারের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন 

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধ পরিকর: মিফতাহ্ সিদ্দিকী

দিলদার হোসেন সেলিমের স্বপ্ন বাস্তবায়নে তার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই: জেবুন নাহার সেলিম

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

জাফলংয়ে পাঁচ শতাধিক নৌকা ও ৫০টি ড্রাম ট্রাকসহ বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ

প্রতাপপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশী নারী আটক

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা