বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

প্রবাসীকল্যাণ মন্ত্রীর ডিও লেটার: পৌরসভা হচ্ছে জাফলং

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
এপ্রিল ১, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ

কে.এম লিমন

প্রবাসীকল্যাণ মন্ত্রীর ডিও লেটার: পৌরসভা হচ্ছে জাফলং

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র জাফলংকে পৌরসভায় উন্নীত করতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গত ২৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে এই চিঠি দেওয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আধা সরকারি পত্রের প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জাফলংয়ের সকল পরিসংখ্যান জানাতে জেলা প্রশাসনকে পরিপত্র জারি করা হয়েছে।

আধা সরকারি পত্রে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত জাফলং দেশের খুবই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। স্থানীয় পর্যটনের বিকাশ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় অর্থনীতির বিকাশ, নগর সুবিধা ও জনসেবার সম্পৃক্তকরণ এবং পর্যটন ব্যবস্থার উন্নয়নে জাফলংকে পৌরসভায় উন্নীত করা জরুরি। জাফলং পৌরসভায় উন্নীত হলে স্থানীয় মানুষেরও জীবনমানের উন্নয়ন হবে। বিষয়টি অতীব জরুরিভাবে বিবেচনার অনুরোধ করছি।

প্রতিদিনই দেশী-বিদেশী পর্যটকরা জাফলং ভ্রমণে আসেন। ছুটির দিনে কিংবা বিশেষ উৎসবে এখানে উপচে পড়া ভিড় জমে, যেন প্রকৃতির কোলে মানুষের মিলনমেলা বসে যায়।

কিন্তু সড়ক ব্যবস্থা অনুন্নত ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা পর্যাপ্ত না থাকায় জাফলং বেড়াতে এসে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হন পর্যটকরা। জাফলং পৌরসভায় উন্নীত হলে নাগরিক সুবিধা বাড়বে। এতে পর্যটকরাও উন্নত সেবা পাবে। তাই দেশের গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্রের বিকাশে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এই উদ্যোগে দ্রুত বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, মন্ত্রীর সুপারিশের প্রেক্ষিতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত চিঠিতে সিলেট জেলা প্রশাসককে জাফলংয়ে প্রস্তাবিত পৌরসভার সার্বিক অবস্থান, জনসংখ্যা, আয়ের উৎসসহ সকল পরিসংখ্যান জানাতে একটি পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাটে ছাত্রদলের ৭ কমিটিতে স্থান পেলেন যারা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম মল্লিকের ইন্তেকাল

গোয়াইনঘাটের সড়ক গুলোতে আতঙ্কের আরেক নাম মাহিন্দ্রা: অপ্রাপ্তদের হাতে স্টয়ারিং

সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ের প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী’র সংবাদ সম্মেলন

জুলাই আহতদের তালিকায় গোয়াইনঘাটের ছাত্রলীগ নেতা আশরাফুল আমিন: বাতিলের দাবি

জুলাই আহতদের তালিকায় গোয়াইনঘাটের ছাত্রলীগ নেতা আশরাফুল আমিন: বাতিলের দাবি

ভদ্র ব্যবহার ও বিনয়ের সাথে মানুষের সেবা দিতে হবে: গোয়াইনঘাটে বরণ অনুষ্ঠানে নবাগত ইউএনও

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ