Thursday , 24 October 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

বিজিবি’র অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

 

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। 

 

গত বুধবার ও বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে সিলেট ও সুনাগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৫৪ পিস লেহেঙ্গা, ২২ পিস ভারতীয় শাড়ী, ২৮ পিস সানগ্লাস, ২ হাজার ১৫৯ পিস সাবান, ৩৭৮ পিস এলোভেরা জেল, ১৯১ বোতল মদ, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মহিন্দ্রা ট্রাক্টর-১ টি, ২ টি মোটরসাইকেল, ৪৯৬ কেজি বাংলাদেশী রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১১টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়।

যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা

পাথর কোয়ারি সচলের দাবিতে জাফলংয়ে মানববন্ধন

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

জাফলংয়ে সূর্য তরুণ মুসলিমনগর ওয়ার্ড কাপ’র ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন জাফলং একাদশ

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা: ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ

গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন চান এম এ মতিন: সমর্থন প্রত্যাশায় মতবিনিময়

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা