সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
অক্টোবর ২৮, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

২০০৬ সালের ২৮শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে নিহত জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবি ও তৎকালীন চারদলীয় জোটের নেতাকর্মী এবং জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বাদ মাগরিব উপজেলার নিহাইন বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জলা উত্তর জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা উত্তরের সূরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব সাইদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোয়াইনঘাট উপজেলার আমীর আবুল হোসেন, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, এমপিওভুক্ত শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন হেলালি, শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট জেলা শাখার সেক্রেটারি নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মিসবাহ উদ্দিন, জাতীয়তাবাদী যুবদল গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রব্বানী, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি আমির উদ্দিন, বর্তমান সভাপতি তারেক আহমেদ, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, ডৌবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতা গোলাম কিবরিয়া রাসেল, মানিক উদ্দিন, মারুফ আহমদ, লিয়াকত আলী, আলিম উদ্দিন, নিজাম উদ্দিন, হিফজুর রহমান, লেঙুড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নুর হোসেনসহ গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবির সহ ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-সম্পাদক দিলীপ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাফলংয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ছাত্রদলের ৭ কমিটিতে স্থান পেলেন যারা

গোয়াইনঘাটে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Hello world!

Hello world!

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে র‍্যালি ও আলোচনা সভা

প্রতাপপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশী নারী আটক