শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ১, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি ও পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৯৮ পিস ভারতীয় শাড়ী, ১২১ পিস কাশ্মীরি শাল, ৮১ পিস থ্রী পিস, ৪৫৬ পিস কসমেটিক সামগ্রী, ২৫৪.৪০ মিটার মকমল সোফার কভার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লক্ষ ৮০ হাজার ২ শত ৮০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ

গোয়াইনঘাটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৪টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস

সবাইকে জুলাইয়ের স্পিরিট ধারণ করতে হবে: গোয়াইনঘাটে গণঅভ্যুত্থান দিবসে ইউএনও

গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

সিলেটে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বালুভর্তি ট্রাকে মিলল সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য

গোয়াইনঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ