শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ৮, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছ বিজিবি।
গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সুপারি ১৫,৬০০ পিস, ভারতীয় বিড়ি ৩২০ প্যাকেট, গুড়া মেহেদী ৭০ কেজি, মদ ৮১ বোতল, বিয়ার ০২ বোতল, বাংলাদেশী রসুন ৪০০০ কেজি, ট্রাক ০১ টি, মোটরসাইকেল ০১ টি, ট্রলি ০১ টি, এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১২ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়।
যার আনুমানিক সিজার মূল্য ৯৪ লাখ ১ শত ৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে বালু উত্তোলনে অভিযোগে দু’জনের কারাদণ্ড

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাটে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা এই প্রতিপাদ্যে সেবা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সভা

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২