Monday , 11 November 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছ বিজিবি।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সোমবার সকালে বিজিবি’র পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী-৪০৩ পিস, সানগ্লাস-২০৪১ পিস এবং বারকী নৌকা-০৩ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য ৬৪ লাখ ২৪ হাজার ২ শত ৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

জাফলংয়ে ১.২৫ কোটি টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেশীয় মাছ রক্ষায় গোয়াইনঘাটে অভিযান, পুড়িয়ে দেওয়া হলো নিষিদ্ধ জাল

দুই দিনে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিং: শ্রেণিকক্ষে টেকাই দায়, জাফলংয়ে গাছের নিচে ক্লাস

গোয়াইনঘাটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

গোয়াইনঘাটে অনলাইন জুয়ার মরণনেশা: ধ্বংসের মুখে যুবসমাজ, বাড়ছে সামাজিক অপরাধ