মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

প্রতাপপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশী নারী আটক

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ১২, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির মায়াবী ঝর্ণা নামক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোছা. রুবিনা আক্তার (৩৭), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে মোছা. লাবনী আক্তার (৩৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১) এবং ঢাকা জেলার খিলগাঁও থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোছা. রুমি আক্তার (২৬)।
মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় পৌনে ২টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/১-এস সংলগ্ন মায়াবী ঝর্ণা নামক স্থানের নিকট দিয়ে মানব পাচারকারীর সহায়তায় চার বাংলাদেশী নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় জনাসাধারণ তাদেরকে আটক করে প্রতাপপুর বিওপির টহলদলের নিকট স্থানান্তর করে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ জনের কারাদণ্ড

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ

গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

গোয়াইনঘাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম মল্লিকের ইন্তেকাল

গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর শীতবস্ত্র বিতরণ

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার

বিছনাকান্দি পাথর কোয়ারি পরির্শনে শ্রমিক দলের নেতৃবৃন্দ

বিছনাকান্দি পাথর কোয়ারি পরির্শনে শ্রমিক দলের নেতৃবৃন্দ

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ