শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ১৬, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার অধিক চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্র ও শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট ও সংগ্রাম বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

 

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্র ও শনিবার রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি’র টহল দল

বিপুল পরিমান ভারতীয় কাশ্মীরি হাজী শাল, শাড়ী, থ্রী পিস, মাই ফেয়ার ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ক্রীম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, শীতের কম্বল, সাবান, সার্ফ এক্সেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে।

যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৫ শত ৭০ টাকা।

 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি আজমলসহ র‍্যাবের হাতে আটক ৭

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ

গোয়াইনঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

ক্রিকেটের সাফল্য ধরে রাখতে খেলোয়াড়দের প্রতিভাকে মূল্যায়ণ করতে হবে: হাকিম চৌধুরী

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় যুবদল নেতা জাহিদ খাঁন

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার

গোয়াইনঘাটে গনঅধিকার পরিষদের উদ্যোগে  ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ