শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলং ও ভোলাগঞ্জ পরিদর্শনে প্রতিনিধি দল

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ৭, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

পুঞ্জীভূত পাথর অপসারণ, একই সাথে পাথর পুঞ্জীভূত হওয়ার ফলশ্রুতিতে নদীর গতিপথ পরিবর্তন, নদীর ভাঙ্গন রোধে নদীর নাব্যতা বৃদ্ধির বিষয়ে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটির সদস্যরা জাফলং ও ভোলাগঞ্জ জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সকালে ভোলাগঞ্জ ও দুপুরে জাফলং জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জাফলং জিরো পয়েন্ট হতে নদীর পথে নৌকা যোগে সংগ্রামপুঞ্জি বল্লাঘাট পর্যন্ত এলাকা ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের পুলিশ সুপার ও এনটি আমিনুল ইসলাম, সিলেট পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে ছালিক রুমাইয়া, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল প্রমুখ।
এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেন, সিলেট জেলার জাফলং জিরো পয়েন্ট ও ভোলাগঞ্জ জিরো পয়েন্টে পুঞ্জীভূত পাথর অপসারণ, একই সাথে পাথর পুঞ্জীভূত হওয়ার ফলশ্রুতিতে নদীর গতিপথ পরিবর্তন, নদীর ভাঙ্গন রোধ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিওপিটি ধলাই নদীর ভাঙ্গন হতে রক্ষার্থে রক্ষামূলক কাজ (Protective Works) নির্মাণ এবং জাফলং ও সাদাপাথর পর্যটন স্পট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত নদীর নাব্যতা বৃদ্ধির বিষয়ে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটির সদস্যদের নিয়ে আজ ভোলাগঞ্জ ও জাফলং জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে প্রাপ্ত তথ্য উপাত্ত ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট পাঠানো হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

স্কাউটিংয়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব: রতন কুমার অধিকারী

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে জাফলংয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি আজমলসহ র‍্যাবের হাতে আটক ৭

মহান বিজয় দিবসে গোয়াইনঘাটে বিএনপির শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাটে বিএনপির শ্রদ্ধা নিবেদন

ভদ্র ব্যবহার ও বিনয়ের সাথে মানুষের সেবা দিতে হবে: গোয়াইনঘাটে বরণ অনুষ্ঠানে নবাগত ইউএনও

গোয়াইনঘাটের সড়ক গুলোতে আতঙ্কের আরেক নাম মাহিন্দ্রা: অপ্রাপ্তদের হাতে স্টয়ারিং

জাফলং চা বাগানে ‘পরিবর্তন চাই’ এর পক্ষ থেকে শিশু খাদ্য ও শীত বস্ত্র বিতরণ

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত