Thursday , 26 December 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্টের (ফ্রিপ) অর্থায়নে তিনদিন ব্যাপি এ মেলার সমাপনী অনুষ্ঠান হয়।
পরে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনি’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে উপজেলার সেরা ১০ জন শ্রেষ্ট কৃষক এবং মেলায় সেরা ৫ স্টলের পুরস্কার প্রদান করেন আমস্ত্রীত অতিথিবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলি: জবাবে পাল্টা ফায়ার বিজিবির

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

পাথর কোয়ারি সচলের দাবিতে জাফলংয়ে মানববন্ধন

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা: অনুপস্থিত অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তা

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাফলংয়ে ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ