Thursday , 26 December 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

 

ভারতীয় সীমান্তের ভেতর অনুপ্রবেশ করা বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা করেছে এক খাসিয়া।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কিশোরের নাম মো. মারুফ মিয়া (১৬)। সে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।

বিজিবির দেওয়া বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মো. মারুফ মিয়া ও আরও কয়েকজন বাংলাদেশী মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস থেকে প্রায় ৬০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করলে একপর্যায়ে খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্ব বাধে। ওই সময় এক খাসিয়া নাগরিক একনলা গাঁদা বন্দুক দিয়ে মারুফকে লক্ষ্য করে গুলি করে।

মারুফের সঙ্গীরা তাকে আহত অবস্থায় দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সেখানে তার মৃত্যু।

এদিকে, ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি প্রেরণ করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে টেকসই খাদ্যব্যবস্থা গড়ার লক্ষ্যে ‘ভিশনিং এক্সারসাইজ’ কর্মশালা অনুষ্ঠিত

সীমান্তে বিজিবি’র অভিযানে এক কোটি ৭৫ লাখ  টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচি

জাফলংয়ে নেই ট্রাক টার্মিনাল: সড়কের দুই পাশে যত্রতত্র পার্কিংয়ে তীব্র যানজট, চরম ভোগান্তি

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় তীব্র ক্ষোভ

তামাবিল স্থলবন্দর সড়কের দুই পাশ গিলে খাচ্ছে অবৈধ পাথরের স্তূপ: হুমকিতে পর্যটন ও অর্থনীতি

চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ: প্যানেল দ্বন্দ্বে দুর্ভোগে হাজার হাজার মানুষ

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার