Wednesday , 1 January 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১লা জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন গোয়াইনঘাটের বিছনাকান্দি ও প্রতাপপুর বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, গার্নিয়ার ক্রীম, থান কাপড়, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, কেনু, চিনি, গরু, ফুচকা, পোস্ত দানা, বডি স্প্রে, ক্যান্ডি, সাবান, স্কুটি, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত মাহিন্দ্র ট্রাক্টর আটক করে। এসব পণ্যের বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।
বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিদেশ যাত্রা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিন মাহমুদ’র বিদায়ী সংবর্ধনা প্রদান

গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ ১৯ জন আটক

গোয়াইনঘাটে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোয়াইনঘাটে ভারতীয় পণ্যসহ আটক ৮

গোয়াইনঘাটে ভারতীয় পণ্যসহ আটক ৮

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

জাফলংয়ে ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

জাফলংয়ে সূর্য তরুণ মুসলিমনগর ওয়ার্ড কাপ’র ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন জাফলং একাদশ

গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত