বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
জানুয়ারি ২২, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় রিফাত আহমেদ কিবরিয়া (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরেক জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ এ জানুয়ারি) দুপরে উপজেলার সতি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত হয় একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান।
জানা যায়, বুধবার রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষায় শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত
মহান বিজয় দিবসে গোয়াইনঘাটে বিএনপির শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাটে বিএনপির শ্রদ্ধা নিবেদন

গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ

গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

ফুটবল খেলোয়াড়দের উপর হামলা কারীদের গ্রেফতারের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন 

কোন ভাবেই থামছে না ভারতীয় পণ্যের চোরাচালান: সিলেটে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার পণ্য জব্দ

কোন ভাবেই থামছে না ভারতীয় পণ্যের চোরাচালান: সিলেটে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার পণ্য জব্দ

গোয়াইনঘাটে ভারতীয় পণ্যসহ আটক ৮

শ্রমিকের নায্য পাওনা ও কর্মঘন্টা আট ঘন্টা কার্যকর করতে হবে: গোয়াইনঘাটে জয়নাল আবেদীন