বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

ভদ্র ব্যবহার ও বিনয়ের সাথে মানুষের সেবা দিতে হবে: গোয়াইনঘাটে বরণ অনুষ্ঠানে নবাগত ইউএনও

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
জানুয়ারি ২২, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেছেন, কেউ অফিসার, কেউ কর্মচারী সে চিন্তা নয়, আমরা সবাই সরকারী চাকুরীজীবি। ভদ্রতা ও বিনয়ের সাথে মানুষের সেবা দিতে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। এই উপজেলার সেবক হিসেবে আমি আপানাদের সহযোগিতা নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।উপজেলা বাসীর উন্নয়নে আপনারা আমার পাশে থেকে সহযোগিতা করবেন এবং আমিও যতদিন গোয়াইনঘাটে থাকবো আপনাদের পাশে থাকবো।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে নবাগত ইউএনও কে বরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বুধবার (২২ জানুয়ারী) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় নবাগত ইউএনওকে বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্যে রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ননগেজেটেড কর্মচারী সমিতির সভাপতি শংকর পদ পাল, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক সওয়াব আলী, দপ্তর সম্পাদক শাহনূর, গ্রাম পুলিশ সমিতির পক্ষে শাহ আলম।

এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পদক সাংবাদিক আব্দুল মালিক, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেলিম ও গীতাপাঠ করেন সিএ জনার্দন চক্রবর্তী।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত: আহত ১০

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযান: নৌপথে চাঁদাবাজির দ্বায়ে দেশীয় অস্ত্রসহ আটক ৬

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ২

জাফলং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় অ্যাডানক পাউডারসহ ভারতীয় নাগরিক আটক

ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে বালি চাপায় শ্রমিকের মৃত্যু

গোয়াইনঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন