শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে ফের ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
জানুয়ারি ২৫, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৭ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কারাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ডালিম, কমলা, চিনি, নিভিয়া সফট ক্রিম, রিং গার্ড, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, ক্লপ-জি ক্রিম, বেটনোভেট-সি ক্রিম, ফ্যাশন হার্বস গোল্ড ব্লিচ ক্রিম, সানগ্লাস, চকলেট, আইবল ক্যান্ডি, জিলেট ব্লেড, শীতের কম্বল, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৭ লক্ষ ৫০ হাজার ৬ শত ২৫ টাকা।
শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে পুকুরে বিষ প্রয়োগ করে প্রবাসী পরিবারকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

সাংবাদিক হয়েও কৃষিতে সফলতা কাওছার আহমদ রাহাতের

জৈন্তাপুর সীমান্তে বিজিবি পুলিশের যৌথ অভিযানে নাগরিকসহ আটক ২

গোয়াইনঘাটের ছাতার গ্রামকে শতভাগ খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৪টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস

জাফলং ও ভোলাগঞ্জ পরিদর্শনে প্রতিনিধি দল

গোয়াইনঘাটে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ জনের কারাদণ্ড

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে সিলেট সীমান্তে ৪৮ বিজিবি’র নিরাপত্তা জোরদার: ৩ মাসে ৪০ কোটি টাকার পণ্য জব্দ