রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলং চা বাগানে ‘পরিবর্তন চাই’ এর পক্ষ থেকে শিশু খাদ্য ও শীত বস্ত্র বিতরণ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ফেব্রুয়ারি ২, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

 

সিলেটের গোয়াইঘাট উপজেলার জাফলং চা বাগান এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিশু খাদ্য ও শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চাই’ এর উদ্যেগে দুই শতাধিক পরিবারের মাঝে এ শিশুখাদ্য ও শীত বস্ত্র বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম কাজল এবং ডিভিশনাল কো-অর্ডিনেটর ইকবাল হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাফলং চা-বাগানের ফিল্ড সুপারভাইজার মো. কপিল উদ্দিন লিটন, এফআইভিডিবি এর সিলেট প্রতিনিধি হেলেন সরকার, চা-বাগানের পঞ্চায়েত সভাপতি আক্কেল প্রধান, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক রিয়াজ উদ্দিন, সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানটি সফল করতে সহযোগী পার্টনার হিসেবে কাজ করে জাফলংয়ের সেবা ফাউন্ডেশন, সিলেটের আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন ও হবিগঞ্জের এম.এম.কে ফাউন্ডেশন।

 

চা বাগানের প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবনমান ও শিক্ষার উন্নয়নে ভবিষ্যতে তাদের কমিউনিটির সাথে আরও কাজ করার আশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৩ জনকে কারাদণ্ড

শ্রমিকদের দাবি আদায়ে বিএনপি সর্বদা বদ্ধ পরিকর: মিফতাহ্ সিদ্দিকী

গোয়াইনঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

তামাবিল ইমিগ্রেশন দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান

জাফলং চা বাগানে ‘পরিবর্তন চাই’ এর পক্ষ থেকে শিশু খাদ্য ও শীত বস্ত্র বিতরণ

জাফলংয়ে বন্ধন যুব সংঘের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন