প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
সিলেট সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ১ কোটি ১৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোম ও মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন তামাবিল, প্রতাপপুর, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই এবং সোনারহাট বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৪০০টাকা।
মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 All rights reserved Jaflongnews24.com