প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের প্রত্যাশা কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারী ২০২৫) প্রত্যাশা কিন্ডার গার্টেনের সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও প্রত্যাশা কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হাফিজ মাওলানা গোলজার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিএন হাইস্কুল ও কলেজর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ওসমান গনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নন্দিরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রত্যাশা কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সহ সভাপতি আপ্তাব আলী মেম্বার, আপ্তাব আলী, কোষাধ্যক্ষ শফিকুর রহমান, হারুন আহমদ, হায়দার চৌধুরী, বিলাল উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরব্বি মনোহর আলী, তৈয়মুছ আলী, আনা মিয়া, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনায়েম, অভিভাবক সদস্য হাফিজ জয়নাল আবেদীন, জুবিনা বেগম, বিশিষ্ট মুরব্বি তাহির আলী, অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রত্যাশা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আহসানুল হক প্রমুখ।
Copyright © 2025 All rights reserved Jaflongnews24.com