Wednesday , 2 July 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

কারান্তরীণ, বিগত আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার সাজানো মাদক মামলায় আটক নির্যাতিত সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনকে মুক্তি দিতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দ্বারা সাজানো মিথ্যা মামলায় ফরমায়েশি মৃত্যু দন্ড রায় স্থগিত করে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা ছাত্রদলনেতা লিটনকে অবিলম্বে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচীর ঘোষণা দেন বক্তারা।
বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় জাফলং মামার বাজার পয়েন্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলনেতা লিটনের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মামার বাজার পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। যুব নেতা গফুর আল মামুনের সভাপতিত্বে ও পূর্ব জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনের সঞ্চালনায় বক্তরা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অভিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তির দাবি জানান। রাজনৈতিক প্রতি হিংসার শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ,যুব নেতা আব্দুর রহিম, পূর্ব জাফলং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উসমান আলী প্রমুখ।
বিক্ষোভ মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
উল্লেখ্য: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরও ২ জন আসামী-কে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি মাদক (হিরোইন) সহ পুলিশ গ্রেফতার করে। এই মামলায় বিজ্ঞ আদালত বিগত ২০২৩ সালের ৫ ই অক্টোবর একমাত্র আসামী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষনা করেন এবং ২ জন আসামী-কে খালাস প্রদান করে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাটে দু’টি বাগানের ২ হাজার পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

গোয়াইনঘাটে দু’টি বাগানের ২ হাজার পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

গোয়াইনঘাটে আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি

গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ ১৯ জন আটক

গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় এম. এ মতিন

শেকড়ের টানে প্রাণের মিলনমেলা: সোনারহাট উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তীতে স্মৃতি, গর্ব ও প্রত্যয়ের উৎসব