Friday , 13 March 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে এসএসসি ব্যাচ ’৯৯-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে এসএসসি ব্যাচ এফ ’৯৯’-এর উদ্যোগে এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করতে এ আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জাফলং এলাকায় আয়োজিত মিলনমেলা ও ইফতার মাহফিলে ব্যাচ ’৯৯-এর প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা স্কুলজীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন, যা উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় ব্যাচের বিভিন্ন স্থরের পেশাজীবি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বন্ধুত্বের এই বন্ধন অটুট রাখতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও ব্যাচের উদ্যোগে এ ধরনের মিলনমেলা ও ইফতার আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 

ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা: অনুপস্থিত অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তা

গোয়াইনঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

গোয়াইনঘাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গোয়াইনঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

জাফলংয়ের বনে কাগজের ছাউনিতে মানসিক ভারসাম্যহীন ছেলে ও নাতিকে নিয়ে বৃদ্ধা’র জীবনযুদ্ধ

গুরুকচি যাত্রী ছাউনি এখন অবৈধ দখলদারদের কব্জায়, চরম দুর্ভোগে যাত্রীরা