Monday , 28 July 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি আব্দুল মালিক, সাবেক সভপতি এম.এ মতিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সদস্য মারজানুল ইসলাম জুনেদসহ অন্যান্য সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাব দেশের গণমাধ্যমে উন্নয়নমূলক বিভিন্ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকে। এর অংশ হিসেবে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমরা আশা করি এর মাধ্যমে দেশের জনগণ বনায়নে উৎসাহিত হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

উন্নয়ন নাকি তামাশা? গোয়াইনঘাটে মাঝ সড়কে ৯০ গাছ রেখেই ঢালাই!

বিজিবি’র অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

গোয়াইনঘাটে জমি দখল ও পরিবারকে একঘরে করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ