Wednesday , 18 December 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

“ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ। জাফলংয়ের রংতুলিতে নতুন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে “জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪”।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়ারদের অংশগ্রহণে আগামী ১৯ থেকে ২১শে ডিসেম্বর তিন দিনব্যাপী জাফলং পিয়াইন নদী সংলগ্ন বালুতটে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
টুর্নামেন্টটি উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
এই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পর্যটন মেলা, সিলেট ফটোফেস্ট ও সংগীত সন্ধ্যা।
পর্যটন মেলায় থাকছে স্থানীয় উদ্যোগতাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রয়, স্থানীয় হস্তশিল্প/কুটির শিল্প প্রদর্শনী ও বিক্রয় এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠীর খাদ্য প্রদর্শনী ও বিক্রয়।
সিলেট ফটোফেস্ট এ থাকছে সিলেট পর্যটন বিষয়ক ছবি প্রদর্শনী ও বিক্রয়। পাশাপাশি সংগীত সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের সংগীত পরিবেশনায় মনজ্ঞ সংগীতা অনুষ্ঠান।
বাংলাদেশের ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে আয়োজিত টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানিয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম জানান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পর্যটন মেলা, সিলেট ফটোফেস্ট ও সংগীত সন্ধ্যা। জাফলং পিয়াইন ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে তিন দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ ও নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা বেষ্টনীসহ খেলার স্থানটিতে থাকবে বর্নিল আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন কালারের ফ্লাগ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ভুয়া প্রতিষ্ঠানের নামে অনুদান সংগ্রহ: প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র কমিটি গঠন: আহ্বায়ক কামরুল-সদস্য সচিব মাহমুদুল

জাফলংয়ে গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

সিলেট সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গভীর রাতে বিজিবির সতর্কতামূলক মাইকিং

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

লক্ষ্যচ্যুত দেশের প্রথম স্টোন মিউজিয়াম: সরকারি টাকা অপচয়ে মাদকের আড্ডাখানা

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

সিলেট সীমান্তে ফের ৯১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার