Wednesday , 26 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা নাগরিকরা বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদের মধ্যে ৩ জন মেঘালয়ের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে এবং ৩ জন ওয়েস্ট গারো হিলসের তুরা কারাগারে কারাভোগ করেন। পরবর্তীতে বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।
ফেরত আসারা হলেন— ঢাকার কদমতলীর মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতকের আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাবাড়ীর মো. তফিজুল ইসলাম (৪৭) ও মো. রিহাম (১৯) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মো. মামলত হোসেন (৩৪)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো. বজলুর রশিদ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ৬ বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের আল্টিমেটাম: গোয়াইনঘাটে পিরোজপুর-সোনারহাট সড়ক পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

বিদেশ যাত্রা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিন মাহমুদ’র বিদায়ী সংবর্ধনা প্রদান

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ 

গভীর রাতে জাফলংয়ে প্রশাসনের অভিযান: ১০ নৌকা ধ্বংস, ৩ হাজার ঘনফুট বালু জব্দ

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাফলংয়ে যন্ত্রদানব দিয়ে পাথর উত্তোলন: ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

গোয়াইনঘাটে পুলিশের লাঠি চার্জে দুই মোটরসাইকেল আরোহী  আহত: ওসির দুঃখ প্রকাশ

গোয়াইনঘাটে পুলিশের লাঠি চার্জে দুই মোটরসাইকেল আরোহী  আহত: ওসির দুঃখ প্রকাশ