Tuesday , 10 November 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি<span;>:
সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নবগঠিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘৭১ আমার জাতিসত্তার পরিচয়’—এই মূল চেতনাকে বুকে ধারণ করে রবিবার (০৪ অক্টোবর) বিকেলে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে <span;>গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল ইসলামের সুচারু পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, <span;>জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন, খসরুল ইসলাম, সাইদুর রহমান, আবু হানিফ, ইকবাল হোসেন চৌধুরী, জিয়াউর রহমান, ইমাম হোসেন, রাসেল হাসান, সাহানুনর আহমদ প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে নবগঠিত কমিটি রাজপথে অগ্রণী ও সক্রিয় ভূমিকা রাখবে বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
<span;>বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ড্রেজার ও নৌকা ধ্বংস

বিদেশ যাত্রা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিন মাহমুদ’র বিদায়ী সংবর্ধনা প্রদান

জাফলংয়ে ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার ও সংবর্ধনা প্রদান

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

জাফলংয়ে নেই ট্রাক টার্মিনাল: সড়কের দুই পাশে যত্রতত্র পার্কিংয়ে তীব্র যানজট, চরম ভোগান্তি

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন: সভাপতি মাসুম-সম্পাদক জিল্লুর

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান